ময়মনসিংহের তারাকান্দায় মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার একমাত্র আসামি সোহেল খানকে (৩৩) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেল পৌনে ৩টা দিকে জেলার ২য় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জহিরুল কবির এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৮ সালের ৫ অক্টোবর তারাকান্দার পানিহাটা খা পাড়া গ্রামের বাসিন্দা মঞ্জুরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন একই গ্রামের সোহেল খান।

এ ঘটনায় নিহতের ছোট ভাই সাদিকুর রহমান বাদী হয়ে থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করলে তদন্তকারী কর্মকর্তা সোহেল খানকে একমাত্র আসামি করে আদালতে চার্জশীট দাখিল করেন।

দীর্ঘ শুনানি শেষে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ মৃত্যুদন্ডের আদেশ দেন।

এসএইচ