জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরার আবেদন নাকচ হওয়ার পর মামলা স্থগিত চেয়ে খালেদা জিয়ার দুটি আবেদনও খারিজ করেছে হাইকোর্ট।

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, এর ফলে মামলার কার্যক্রম চালিয়ে নিতে কোনো আইনি বাধা থাকলো না।

আগামী ১৯ মে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে এ দুর্নীতি মামলায় সাবেক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন রাখা আছে।

এমআর