জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় উপলক্ষ্যে বকসিবাজারের বিশেষ আদালতে পৌছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ (বৃহস্পতিবার) বেলা পোনে দুইটার দিকে বেগম জিয়া আদালত এলাকায় পৌছান।
বেগম খালেদা জিয়া আদালতে প্রবেশ করার পরপরই আদালতে প্রবেশের দ্বার পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য আদালত ও এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।
সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী এই মামলার বিচারক খাস কামরায় রয়েছেন। ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা করা হবে।
এদিকে, আদালতের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী অবস্থান নিয়েছেন।
আদালতে বেগম খালেদা জিয়ার সিনিয়র আইনজীবী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
তবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতাদের একটি প্রতিনিধিদলকে আদালতে প্রবেশ করতে দেয়া হয়েছে।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে হুসিয়ারি দিয়ে বলা হয়েছে রায়কে ঘিরে কেউ নাশকতা করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।
আরো জানতে....
হাইকোর্ট এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ
আদালত চত্বরে পুলিশ র্যাবের কঠোর নিরাপত্তা বেষ্টনী
কেবি





