দশ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
কর্মচারীদের চাকরিচ্যুতির তিন মামলায় আজ (০৩ নেভেম্বর) রোববার ঢাকার তৃতীয় শ্রম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান ড. মুহাম্মদ ইউনূস। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৯ অক্টোবর মামলা তিনটিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম। এর চারদনি পর ১৪ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেন হাইকোর্ট। সেই সঙ্গে তার বিরুদ্ধে হওয়া তিনটি মামলার কার্যক্রম ২৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়।
নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ কমিউনিকেশন্স প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। মামলার অপর দুই আসামি হলেন- প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীন।
এমবি





