দেশটির সরকারি সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামের চলমান অভিযানে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০টি হামলা চালিয়েছে সরকারি বাহিনী।দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি এসব তথ্য জানিয়েছেন।
তার দাবি, অভিযানে হুথিদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি তাদের সামরিক সক্ষমতা দুর্বল করতে বেশ কিছু যানবাহন, সাঁজোয়া ইউনিট ও ভারী অস্ত্র ধ্বংস বা অকার্যকর করা হয়েছে।
গত ৫ অক্টোবর রাজধানী সানা ও হুথিদের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে এ সামরিক অভিযান শুরু করে সরকারি বাহিনী।
তবে অভিযান শুরুর এক মাস পেরিয়ে গেলেও বড় ধরনের অগ্রগতির পরিবর্তে সংঘাত এখন দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতির লড়াইয়ে রূপ নিয়েছে। দুই পক্ষের মধ্যে চলছে পালটাপালটি হামলা ও সামরিক অবস্থান ধরে রাখার চেষ্টা।
তথ্যসূত্র: আল জাজিরা
এনএইচ
















