শিগগিরই সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিপুল সংখ্যক বিচারপতি নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ (মঙ্গলবার) দুপুরে বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউট মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জাবাবে আইনমন্ত্রী বলেন, শিগগিরই বলতে এ মাস বা আগামী মাসের মধ্যেই বিচারপতি নিয়োগ দেওয়া হবে।

এর আগে মামলা পরিচালনায় বিচারকদের আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া, প্রশিক্ষণে যা শেখানো হবে তা মামলার পরিচালনায় প্রয়োগ করা প্রয়োজন বলেও মনে করেন আনিসুল হক।

এমবি