সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীমকে হত্যাচেষ্টা মামলায় স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা পরিচালক ড. এম এ হান্নান ফিরোজকে ছয়(৬) দিনের রিমান্ড দিয়েছে আদালত।
ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক বুধবার এ আদেশ দেন।
এর আগে আওয়ামী লীগের নেতা এনামুল হক শামীমকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ডের সাবেক উপাচার্য হান্নান ফিরোজকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সূত্রটি জানিয়েছে, বুধবার ভোররাতে তাঁর ধানমন্ডির বাসা থেকে তাঁকে আটক করা হয়।
ঢাকা, জেইউ, ১৬ জুলাই(টাইমনিউজবিডি.কম), এনএস





