হরতাল-অবরোধের সময় সহিংসতা ও অরাজকতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন  নির্দেশ দেয়া হবে না তা জানতে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

রোববার দুপুরে বিচারপতি কাজী রেজাউল হক ও আবু তাহের মোহাম্মদ সাইদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ব্ঞ্চে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। 

দেশব্যাপী চলমান হরতাল ও অবরোধের নামে যে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সরকারের প্রতি নির্দেশ দিয়েছে আদালত।

আদালত তার নির্দেশে আরও বলেন, চলমান মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় বিঘ্ন সৃষ্টিকারী হরতাল ও অবরোধের নামে যারা অরাজকতা চালায় তাদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে সক্রিয় থাকতে হবে।

অপর এক রুলে আদালত সরকারের কাছে জানতে চায়, যেসব রাজনৈতিক কর্মকাণ্ড শিক্ষার পরিবেশকে বাধাগ্রস্ত করছে তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না।

আবেদনের পক্ষে শুনানি করেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাড সানজিদা খানম প্রমুখ। ব্যবসায়ী এবং কেরানীগঞ্জের ইস্পাহানি হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য রহমান শাহিন আদালতে এই রিট আবেদনটি করেন। 

কেবি/এসএইচ