বাধ্যতামূলক অবসরে পাঠানোর পরও উপ-পরিচালক মো. আহসান আলীকে রেহাই দিচ্ছেন না দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডিজি শহীদুজ্জামানসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

বর্তমানে আহসান আলী হারানো চাকরি ফিরে পেতে উচ্চ আদালতে আইনী লড়াই চালাচ্ছেন। দুর্নীতি দমন ব্যুরোতে চাকরিকালে শহীদুজ্জামানের সঙ্গে আহসান আলীর দ্বন্দ্ব শুরু হয়। ওই দ্বন্দ্ব আর প্রতিহিংসার আগুন এখনো দুদকে জ্বলছে।

শুধু তাই নয়; দুদকের এ কর্মকর্তা মো. আহসান আলীর স্থাবর অস্থাবর সম্পদের অনুসন্ধানে নামিয়েছেন দুদকের আরেক উপ পরিচালক মো. জুলফিকার আলীকে।

গত ২২ মার্চ উপ পরিচালক মো. জুলফিকার আলীকে দ্রুত অনুসন্ধান করে সাবেক কর্মকর্তা মো. আহসান আলীকে বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করতে দায়িত্ব দেয়া হয়েছে।

দুদকের সাবেক কর্মকর্তা আহসান আলীর অবৈধ সম্পদের অভিযোগ এখন দুদকের জমা হচ্ছে। অভিযোগের মধ্যে; নিকুঞ্জ ও খিলগাঁওয়ে তার বাড়ি রয়েছে। একইসঙ্গে তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে।

জানা যায়,শহীদুজ্জামানের শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগবিধির সঠিকতা না থাকা সত্বেও তিনি দুর্নীতি দমন ব্যুরোতে পরিচালক পদে পোস্টিং নিয়েছিলেন। অথচ ওই পদে পোস্টিংয়ের শর্ত ছিল দ্বিতীয় শ্রেণীর অনার্স ও দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী থাকা বাধ্যতামূলক।

কিন্তু থার্ড ক্লাশ পাওয়া শহিদুজ্জামানের বিরুদ্ধে তৎকালীন ব্যুরো আইনগত ব্যবস্থা নেয়। এ বিষয়ে ১৯৯৫ সালের ১৭ মে দুর্নীতি দমন ব্যুরো মামলা দায়ের করে। মামলা নং- ৫৮ নম্বর। আর এ মামলার বাদি ছিলেন উপ পরিচালক মো. আহসান আলী।
জানা যায়, আহসান আলী ১৯৮৯ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে যোগদান করেন। এরপর তিনি অন্যান্য অনুসন্ধানের পাশাপাশি ব্যুরোর ডিজির নির্দেশে ১৯৯৫ সালে শহীদুজ্জামান ও সিরাজুল ইসলাম নামে দুই ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেন।
ওইসময় শহীদুজ্জামান বেসরকারি সংস্থা যুব সংস্থার মহকুমা কর্মকর্তা ছিলেন। কিন্তু ১৯৮৩ সালে ২০ জুলাই তিনি নিজেকে উদ্বৃত্ত কর্মচারি দেখিয়ে ইনকাম ট্যাক্স কর্মকর্তা হিসেবে যোগ দেন। শহীদুজ্জামান ১৯৮৪ সালের এপ্রিল পর্যন্ত সেই পোস্টে চাকরি করেন।

পরে কৌশলে ১২৯৮৪ তে দুর্নীতি দমন ব্যুরোতে যোগদান করেন। ওই সময় তার পোষ্টিং হয় জেলা দুর্নীতি দমন কর্মকর্তা।

ওই সময় ব্যুরোর নিয়মানুযায়ী দ্বিতীয় শ্রেণীর অনার্স ও দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী থাকা বাধ্যতামূলক ছিল। কিন্তু শহীদুজ্জামানের শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগবিধির সঠিকতা না থাকায় ১৯৯৫ সালের ১৭ মে দুর্নীতি দমন ব্যুরো মামলা দায়ের করে। মামলা নং- ৫৮ নম্বর। আর এ মামলার বাদি ছিলেন উপ পরিচালক মো. আহসান আলী।

মামলা দায়ের ৭ দিন পর আহসান আলী চার্জশীট অনুমোদনের জন্য জমা দেন। ১৯৯৭ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযুক্তরা দরখাস্ত করেন। এসময় প্রধানমন্ত্রী নিয়োগ বৈধতা আছে কিনা তা যাচাইয়ের নির্দেশ দেন।

ওই সময় শহীদুজ্জামান, কাশেম ফারক, আবুল হোসেন মিয়াসহ দুর্নীতি দমন ব্যুরোর ৭ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়।পরে অভিযুক্তরা হাইকোর্টে আপিল করে। হাইকোর্ট সেটি ডিসচার্জ করে দেয়।
ওই সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি নোট দেন যে - এই ব্যক্তিরা দীর্ঘদিন চাকরি করেছেন। এতদিন পরে তাদের নিয়ে টানাটানি করা সমীচিন নয়। এসময় বলা হয়, নিয়োগের শর্তানুযায়ী শিক্ষাগত যোগ্যতা না দেয়ায় চারবছর তাদের পদোন্নতি স্থগিত থাকবে।

৪ বছর পর শিক্ষাগত যোগ্যতার সনদ দিলে তাদের আবার চাকরিতে পদোন্নতি দেয়া হবে।বর্তমানে শহীদুজ্জামান দুদকের মহা-পরিচালক (ডিজি) পদে কর্মরত আছেন। অপরদিকে, গতবছর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে উপপরিচালক মো. আহসান আলীকে।

আরো জানা যায়, দুদকের বাধ্যতা মূলক অবসরে পাঠানো কর্মকর্তা মো. আহসান আলী সরকারি,আধা সরকারি এবং ব্যাক্তি মালিকানাধীন বড় বড় প্রতিষ্ঠানের মালিক, সাবেক মন্ত্রী ও প্রভাব শালী আমলাদের নানা অনিয়ম,দুর্নীতি আর অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধা করেন। কিন্তু শেষ পর্যায়ে আহসান আলী বেশ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধানকালেই তাকে বাধ্যতা মূলক অবসরে পাঠান উর্ধ্বতন কর্তৃপক্ষ।

উপ পরিচালক আহসান আলী ২০১৩-২০১৪ সালে প্রবাসী কল্যান সচিব খোন্দকার মো. শওকত হোসেনের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান শেষে মামলা, কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান,সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থপাচারের মামলার তদন্ত, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুরের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুনীতির অনুসন্ধানী কর্মকর্তা ছিলেন।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে মো. আহসান আলী বলেন, দুদকের ডিজি শহীদুজ্জামান তার বিরুদ্ধে এটা করেছে। গত ১০ বছর ধরে দুদকে তার নামে একটা করে ফাইল থাকে। আর শহীদুজ্জামানের হস্তক্ষেপেই মো. আহসান আলীকে দুদক থেকে সরিয়ে দেয়া হয়েছে। এভাবে অফিসের দায়িত্ব পালনের কারণে যদি কাউকে হয়রানি করা হয় তাহলে কাজের উৎসাহ হারিয়ে ফেলবে দুদকের অন্যান্য কর্মকর্তারা।
একে