বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সংগঠনটির ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন মিয়া।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামন নূর কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, রবিবার তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর।

এ মামলায় মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়া অন্যরা হলেন- যুবদলের সাইদুর রহমান (৪০), জাহাঙ্গীর হোসেন হাওলাদার (৩৮), কামরুল ইসলাম (৪৬), আবুল কালাম আজাদ (৫১) ও রুবেল হাওলাদার (১৯)।

প্রসঙ্গত, শনিবার সকালে মোহাম্মদপুরে মোয়াজ্জেম হোসেন আলালের বাসা থেকে সংগঠনটির ৬৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

ওই দিন রাতে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদার বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন।

জেএ