জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ২জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার বিকাল ৪টার পর নির্বাচন কমিশনের আইন শাখায় আপিল ২টি বাতিল করা হয়েছে বলে জানা যায়। নির্বাচন কমিশনের সভাকক্ষে সকাল ১১টায় এ শুনানি হয়।
বিল খেলাপের কারণে জাতীয় পার্টির খোরশেদ আরা হক ও আওয়ামী লীগের সাবিহা নাহার বেগমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। গত ১১ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ের দিন এ আদেশ দেন তিনি।
এর বিরুদ্ধে ১২ মার্চ এই দুই প্রার্থী আপিল দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আপিলের শুনানি হয়। দুপুর সাড়ে ১২টায় আপিলের শুনানি শেষ হয়।
[b]ঢাকা, ১৬ মার্চ ( টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
অপরাধ
সেই ২ নারী প্রার্থীর আপিল খারিজ
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ২জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)





