ইউনাইটেড এয়ার ওয়েজ’র ফ্লাইট বাতিলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ২৬ জুন ইউনাইটেড এয়ারওয়েজকে একটি চিঠিতে ২৯ জুনের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে ফ্লাইট স্থগিত করা হবে বলে জানায়।
এর বৈধতা চ্যালেঞ্জ করে ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান আজ রোববার রিট আবেদন করেন। পরে শুনানি নিয়ে আদালত রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
আদালতে ইউনাইটেডের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিনউদ্দিন ও রাগিব রউফ চৌধুরী।
ঢাকা, কেএ, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





