বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী কারাবন্দি ড.খন্দকার মোশাররফ হোসেনর স্ত্রী বিলকিস আক্তারকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ৮ এপ্রিল সকাল ১০টায় দুদকের উপ পরিচালক আহসান আলীর দফতরে বিলকিস আক্তারকে হাজির হতে বলা হয়েছে।
সোমবার বিকেলে দুদকের এই অনুসন্ধানী ও তদন্ত কর্মকর্তা কারাবন্দি ড. খন্দকার মোশাররফের স্ত্রীকে এই তলবি নোটিশ পাঠিয়েছেন।
এর আগে ১২ মার্চ দিবাগত রাতে গুলশান-২ এর ৫৫ নম্বর রোডের নিজ বাসভবন থেকে ড খন্দকার মোশাররফকে গুলশান থানা পুলিশের সহযোগিতায় আটক করে দুদক। ১৩ মার্চ তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন দুদকে তদন্তকারী কর্মকর্তা আহসান আলী। এরপর থেকে ড. খন্দকার মোশাররফ হোসেন কারাগারে আছেন।
৬ ফেব্রুয়ারি মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদি হয়ে রমনা মডেল থানায় মামলা (নং-১৩) দায়ের করেন। মামলাটি থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১৩ এর ১৩ ধারা এবং ২০০৯ এর ৪ ধারায় রেকর্ড করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা গোপন করে যুক্তরাজ্যে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা (আট লাখ চার হাজার ১৪২ দশমিক ১৩ বৃটিশ পাউন্ড) পাচার করেছেন সাবেক এই মন্ত্রী। আর তার এবং স্ত্রী বিলকিস আক্তারের যৌথ ব্যাংক হিসাবে (হিসাব নম্বর-১০৮৪৯২) ওই অর্থ পাচার করা হয়েছে।
[b]ঢাকা,একে,২৪মার্চ (টাইমনিউজবিডি.কম)// জেআই[/b]
খন্দকার মোশাররফের স্ত্রীকে ৮ এপ্রিল দুদকের তলব
বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী কারাবন্দি ড.খন্দকার মোশাররফ হোসেনর স্ত্রী বিলকিস আক্তারকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
মনিরুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
পলাতক সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম ও তার স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব সায়লা পারভিনসহ চারজনের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৩৮ কোটি টাকা অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অন্য দুই আসামি হলেন মনিরুলের শ্যালক ও তার স্ত্রী।
দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান
ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার আগে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার সম্মানহানি না করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
আসিফ মাহমুদ ও স্ত্রীর সম্পদের তথ্য চাইল দুদক
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও অর্থপাচারের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা থাকলেও তিনি ৩০ দিনের সময় চেয়েছেন।
















