এশিয়ান ইউনির্ভাসিটির ভিসি আবুল হাসান মোহাম্মদ সাদেক,কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ফজলুল করিম এবং চট্টগ্রাম জেলারএলজিইডি তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল ওয়াহিদের স্থাবর ও অস্থাবর সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য টাইমনিউজবিডি'কে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোটিশে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের অনুরোধ জানানো হয়েছে।
জানাযায়, দুদকের অনুসন্ধানী কর্মকর্তা উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরিত সম্পদ বিবরণীর নোটিশটি এশিয়ান ইউনির্ভাসিটির ভিসি আবুল হাসান মোহাম্মদ সাদেকের উত্তরাস্থ অফিসে পাঠানো হয়েছে।
দুদকের অনুসন্ধানী কর্মকর্তা উপপরিচালক গোলাম মোস্তফার স্বাক্ষরিত সম্পদ বিবরণীর নোটিশটি আগারগাঁওস্থ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফজলুল করিমের অফিসের ঠিকানায় পাঠানো হয়েছে।
দুদকের অপর অনুসন্ধানী কর্মকর্তা উপপরিচালক মঞ্জুর আহমেদের স্বাক্ষরিত সম্পদ বিবরনীর নোটিশটি চট্টগ্রাম জেলার এলজিইডি'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল ওয়াহিদের অফিসের ঠিকানায় পাঠানো হয়েরেছ।
উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে দুদকের কাছে নানা অনিয়ম, দুর্নীতি এবং লোপাটের মাধ্যমে বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
ঢাকা, একে ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
অপরাধ
এশিয়ান ইউনির্ভাসিটির ভিসিসহ ৩ জনকে দুদকের নোটিশ