প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
তবে এ ব্যপারে কোন আদেশ না দিয়ে শুনানির জন্য আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার। আগামী ১৪ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ আবেদনের শুনানি হবে।
এর আগে, গতকাল বুধবার ওই মামলায় মির্জা আব্বাসকে স্থায়ী জামিন দেয় হাইকোট। এতে করে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
বৃহস্পতিবার বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোট বেঞ্চ রুলের নিষ্পত্তি করে এ আদেশ দেন।
মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
এমবি





