মগবাজারে ৩ খুনের ঘটনায় গ্রেফতারকৃত জাকির হোসেন জনির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার গ্রেফতার করা হয় জনিকে। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) বাহাউদ্দিন ফারুকী রোববার দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান।
রিমান্ড আবেদনের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূঁইয়ার আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গ্রেফতারকৃত সোহেল ও ফারুককে শনিবার থেকে ৫ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মগবাজারের নয়াটোলা এলাকার সোনালীবাগের একটি বাড়িতে গুলি করে হত্যা করা হয় বৃষ্টি আক্তার ওরফে রানু, বিল্লাল হোসেন ও মুন্না নামের ৩ জনকে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





