বহুল আলোচিত আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারে সহযোগিতার অভিযোগে বেসরকারি টেলিভিশন বৈশাখীর ডিএমডি টিপু আলমকে জিজ্ঞসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

টিপু আলম বহুল আলোচিত আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী মুসা বিন শমসেরের নিকটতম আত্মীয় বলে জানা যায়।

আজ বুধবার দুদকের উপ পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলমকে বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন।

এদিকে আলোচিত ব্যবসায়ি মুসা বিন শমসেরের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, সুইস ব্যাংকে ৫১ হাজার কোটি টাকা জমা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবেই দুদকের কর্মকর্তা মুসা বিন শমসেরের সংশ্লিষ্টদের পর্যায় ক্রমে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন বলে জানা যায়। আরো বেশ কয়জনকে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে।

সূত্র মতে, গত ২২ জানুয়ারি দুদকের অনুসন্ধানী কর্মকর্তা মীর মো. জয়নুল আবদীন শিবলী বৈশাখী টিভির ডিএমডি টিপু আলমকে তলবি নোটিশ পাঠান।

এর আগে গত ১৮ ডিসেম্বর মুসা বিন শমসেরকে দুদকে টানা ৪ ঘণ্টা দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর এক সপ্তাহ আগে এর আগে মুসা বিন শমসেরের সঙ্গে তার বিয়াই শহিদুল্লাহকে ব্যবসায়ী ও সাংবাদিক সংশ্লিষ্টতার অভিযোগ দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর শহিদুল্লহর মেয়ের সঙ্গে মুসা বিন শমসেরের ছোট ছেলে ববি হাজ্জাজের বিয়ে হয়েছে।

জানা যায়, মুসা বিন শমসেরের সঙ্গে টিপু আলমের ব্যবসায়ী সংশ্লিষ্টতা থাকায় দুদকের অনুসন্ধানী কর্মকতার তাকে তলব করেছেন।

একে,কেএইচ