প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্যের জন্য দুই মন্ত্রীকে ৫০ হাজার করে জরিমানা করেছেন সুপ্রিম কোর্ট। তাদেরকে সাতদিনের মধ্যে জরিমানার টাকা জমা দিতে হবে।
এসএম
প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্যের জন্য দুই মন্ত্রীকে ৫০ হাজার করে জরিমানা করেছেন সুপ্রিম কোর্ট
প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্যের জন্য দুই মন্ত্রীকে ৫০ হাজার করে জরিমানা করেছেন সুপ্রিম কোর্ট। তাদেরকে সাতদিনের মধ্যে জরিমানার টাকা জমা দিতে হবে।
এসএম
বাংলাভাষী এক মুসলিম নারীকে জোর করে বাংলাদেশে পুশইন করার ঘটনায় ভারতে আসামের রাজ্য সরকারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট।
রাজধানীতে দোকানে মাংস বিক্রির ক্ষেত্রে নতুন করে কড়াকড়ির কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, নির্ধারিত দোকানেই মাংস বিক্রি করতে হবে এবং প্রতিটি মাংসে ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকতে হবে। সিল দেখেই ক্রেতারা বুঝতে পারবেন, মাংসটি পরীক্ষিত।পরীক্ষিত মাংস নিশ্চিত করতে প্রতিটি মাংসে ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তার সিল বাধ্যতামূলক।
নেত্রকোনার মোহনগঞ্জে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন, ক্রয় ও বিক্রয়ের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং নৌকার সর্দারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দেশের সড়ক-মহাসড়কে অনিয়ন্ত্রিতভাবে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাকে সুনির্দিষ্ট নিয়মনীতি ও শৃঙ্খলার আওতায় আনতে যুগান্তকারী ও কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে ব্যাটারিচালিত অটোরিকশার মূল চালিকাশক্তি হতে হবে সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস বা জাতীয় গ্রিড থেকে অবৈধভাবে অটোরিকশা চার্জ দিলে গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। একই সাথে সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্ত পূরণ না করলে দেওয়া হবে না নতুন কোনো নিবন্ধন, এমনকি বাতিল করা হবে পুরানো নিবন্ধনের নবায়ন সুবিধা।
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধভাবে অর্জিত অর্থ গোপন ও পাচারের অভিযোগে করা মামলায় এ রায় দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জামানত হারিয়েছেন তিন প্রার্থী। এরা প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও পাননি। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪৫০ ভোট।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি, যেখানে ভোটাররা এমন এক ভোটে অংশ নেবেন- যা প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বরিশাল বিভাগের ছয় জেলায় ২২ দিনে ২ হাজার ৬৭৬টি অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময়ে ৮০০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বাংলাদেশে দুই কোটির বেশি মানুষ প্রয়োজনীয় চশমার অভাবে দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন। তাদের একটি বড় অংশ চালক। দৃষ্টিশক্তির সমস্যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের নিয়মিত চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাজারো মানুষের রক্তদানের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে এক স্বৈরাচারকে বিদায় করা হয়েছে। কিন্তু এখন দেশে নতুন স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে। তবে পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচার, দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে।
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় এখনই মামলা করার কথা ভাবছে না তার পরিবার। মামলা করলে আদালতে দৌড়াদৌড়িসহ নানা ধরনের ঝামেলায় পড়তে হতে পারে বলে মনে করছেন তাহসিফের বাবা একেএম এনায়েতুল করিম।