অবৈধ যৌন উত্তেজক ওষুধ বিক্রির করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের হাজি শরীয়াতুল্লাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক জানান, অনুমোদনহীন ও মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বিভিন্ন ভূয়া কোম্পানির যৌন উত্তেজক ট্যাবলেট বিক্রি করার সময় ওই বাজার এলাকার আবুল ও মাহাবুব নামের দুই ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে আদালতের মাধ্যমে তাদের দু’জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে পরবর্তীতে এ ধরনের ওষুধ বিক্রি না করার জন্য মুচলেকা নেওয়া হয়েছে।
এসময় দুই দোকান থেকেই উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ ধ্বংস করা হয়।
এছাড়া শহরের ইসলিমায়া হোটেলের পরিবেশ ও খাবারের মান নিম্ন হওয়ায় ভোক্তাধিকার আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এমকে





