টাঙ্গাইলের মির্জাপুরের সোহাগপাড়া গ্রামে মা ও ৩ মেয়েকে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে হারুনর রশিদ ওরফে রাজিবকে আটক করেছে র্যাব।
সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া শাখার সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল আলম।
উল্লেখ্য, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এর আগে গত ৬ অক্টোবর সোমবার রাতে মা হাসনা বেগম, নবম শ্রেণির ছাত্রী মনিরা আক্তার, বাক প্রতিবন্ধী মীম আক্তার ও নার্সারীর ছাত্রী মলি আক্তারকে প্রতিবেশী জাহাঙ্গীর ও তার সহযোগীরা ঘরের ভেতর আগুনে পুড়িয়ে হত্যা করে।
এ নৃশংস ঘটনায় মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
জেইউ/ এআর





