অর্থনীতি
২৩ দিনে রেমিট্যান্স এলো ২৮২ কোটি ডলার
ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা চলছে। এমন পরিস্থিতিতে দেশে রেমিট্যান্স প্রবাহ কমার শঙ্কা তৈরি হয়েছে। তবে সেই শঙ্কার মধ্যেই চলতি মার্চের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসীরা ২৮২ কোটি ৮০ লাখ ডলার বা ২ দশমিক ৮২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪০ শতাংশ বেশি। গত বছরের একই সময় এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।