সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ে তা দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন দিন ধার্য করেছেন।
আদালত আগামী ১৯ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান।
মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়। পরে ওই অর্থের একটি অংশ ফিলিপাইনে পাচার হয়।
ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা একটি চক্রের সহযোগিতায় পরিকল্পিতভাবে এ অর্থ চুরি ও পাচার করা হয়েছিল।
এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলাটির তদন্তভার পরদিন, ১৬ মার্চ সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে সংস্থাটি মামলাটির তদন্ত করে আসছে।
তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় বারবার পিছিয়েছে প্রতিবেদন জমার তারিখ। সর্বশেষ সোমবারও প্রতিবেদন জমা না পড়ায় নতুন করে ১৯ অক্টোবর দিন ধার্য করেন আদালত।
এস





