দেশের শীর্ষস্থানীয় একটি অনলাইন গণমাধ্যমে 'শুল্ক ফাঁকিতে বিকন,ইবনে সিনাসহ ১৭ প্রতিষ্ঠানের পণ্য খালাস' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ০৩ এপ্রিল,২০১৪ তারিখে প্রকাশিত এই সংবাদটির প্রতিবাদ জানিয়েছে ইবনে সিনা কর্তৃপক্ষ।
প্রতিবাদে তারা বলেছেন:
দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক কোম্পানীতে রেজিস্ট্রিকৃত একটি পাবলিক লিমিটেড কোম্পানী। এটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এলোপ্যাথিক ও ন্যাচারাল ঔষধ প্রস্তুত ও বাজারজাতকারী জনপ্রিয় শিল্প প্রতিষ্ঠান। আমরা প্রতিষ্ঠালগ্ন থেকেই ওষুধ উৎপাদনসহ সামগ্রিক ব্যবস্থাপনায় এগচ,পএগচ এর বিধি-বিধানসমূহ,ওষুধ প্রশাসন পরিদপ্তর ও সরকারী বিধি-বিধান যথারীতি সুষ্ঠুভাবে পালন করে আসছি।
গত আগষ্ট,২০১৩ তারিখে ৯৯,৯৬০ পিস (১০০ এমএল),ইনফিউশন বোতল (ইনজাকশানের জন্য ব্যবহৃত) চট্টগ্রাম বন্দর থেকে এলসির মাধ্যমে খালাস হয়। যা সাময়িকভাবে শুল্কায়নের সময় ৫% শুল্কায়নের মাধ্যমে ছাড় করানো হয়। অতঃপর আমরা মার্চ,২০১৩ তারিখে চট্টগ্রাম কাস্টম হাউস এর পক্ষ থেকে এক পত্র মারফত জানতে পারি যে,উক্ত আইটেমটি পরবর্তীতে ২৫% হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে এবং আমাদের নিকট আরও ১,৫৯,৪৫৬.৭০ টাকা কাস্টমসে অপরিশোধিত আছে। পত্র পেয়ে আমরা উল্লিখিত ১,৫৯,৪৫৬.৭০ টাকা সম্পূর্ণরূপে কাস্টম কর্তৃপক্ষকে পরিশোধ করেছি এবং কাস্টমস কর্তৃপক্ষের কাছে পত্রের মাধ্যমে সবিনয়ে জানতে চেয়েছি যে,এক্ষেত্রে কিভাবে ২৫% শুল্ক নির্ধারণ করা হয়,যেক্ষেত্রে সাধারণ বোতলে শুল্ক হার ১৫%।
সুতরাং শুল্ক ফাঁকি বা জালিয়াতির সাথে ইবনে সিনা কোনো প্রকারেই জড়িত নয়। সুতরাং, সম্পূর্ণরূপে শুল্ক পরিশোধের পরও অত্র রিপোর্টে ইবনে সিনার নাম থাকায় আমরা বিস্মিত।
পরিশেষে আমরা পুনরায় দৃঢ়তার সাথে বলতে চাই যে,দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিঃ শুল্ক,ভ্যাট ইত্যাদি পরিশোধ করা সহ বাংলাদেশ সরকার ও রাষ্ট্রীয় সকল বিধি-বিধান ও আইন কানুন প্রতিপালন করে আসছে। আইনের প্রতি আমরা বরাবরই পূর্ণ শ্রদ্ধাশীল। আমরা আমাদের এ ধারা অব্যহত রাখতে বদ্ধ পরিকর।
[b]ঢাকা, ০৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
অর্থনীতি
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইবনে সিনার
দেশের শীর্ষস্থানীয় একটি অনলাইন গণমাধ্যমে 'শুল্ক ফাঁকিতে বিকন,ইবনে সিনাসহ ১৭ প্রতিষ্ঠানের পণ্য খালাস' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ০৩ এপ্রিল,২০১৪ তারিখে প্রকাশিত এই সংবাদটির প্রতিবাদ জানিয়েছে ইবনে সিনা কর্তৃপক্ষ।প্রতিবাদে তারা বলেছে





