ঢাকার তুরাগ থানার কামারপাড়ায় যমুনা ব্যাংকের ৯৩তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এ নতুন শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান শাহীন মাহমুদ। প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ এবং যমুনা ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দীন আহমদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেডআই