রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে শনিবার (২৬ আগস্ট) আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় আইএফআইসি ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক গীতাঙ্ক দেবদীপ দত্ত ও ব্রাঞ্চ বিজনেস ডিভিশনের প্রধান মো. রফিকুল ইসলাম সম্মাননা স্মারক গ্রহণ করেন।

উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক দেশব্যাপী ছড়িয়ে থাকা ১৩০০ এর বেশি শাখা-উপশাখার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ‘ওয়ান স্টপ সার্ভিস’ এর সেবা প্রদানের মাধ্যমে আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করছে।

বাংলাদেশ ব্রান্ড ফোরামের আয়োজনে ও বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডের দ্বিতীয় এ আসর।

এবি