ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আলতাফ হোসেন শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন আইন, ২০০৬ মোতাবেক সরকার তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে। তাঁর মেয়াদকাল হবে তিন বছর।
অধ্যাপক আলতাফ হোসেন ১ জুলাই ১৯৪৮ সালে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার খানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে এম.এস.সি ডিগ্রি লাভ করেন। ১৯৭৮ সালে তিনি সুইডেনের স্টোকহোম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি দেশে-বিদেশে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশ নিয়ে কৃতিত্বের  স্বাক্ষর রেখেছেন। এ পর্যন্ত তাঁর ৪০টিরও অধিক নিবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
তিনি সুইডেন, জার্মান ও নিউজিল্যান্ডের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন। তিনি বেশ কয়েকটি পেশাগত সমিতিরও সক্রিয় সদস্য।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]