৩ হাজার ৪৪৫ কোটি টাকার ৫ উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৪৬ কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে ২ হাজার ৪৯৯ কোটি টাকা ব্যয় করা হবে।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার এনইসি সম্মেলনকক্ষে এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, নেত্রকোনা-ধর্মপাশা-জামালগঞ্জ-সুনামগঞ্জ সিলেট সড়ক উন্নয়ন (প্রথম সংশোধিত), এর ব্যয় ৩৪ কোটি টাকা; ন্যাশনাল এগ্রিকালচারাল

টেকনোলজি প্রকল্প, এর ব্যয় ৬৯৪ কোটি টাকা; বিরিশিরি বিজয়পুর স্থলবন্দর সড়ক নির্মাণ (মাদুপাড়া সংযোসহ) (প্রথম সংশোধিত) প্রকল্প, এর ব্যয় ৮১ কোটি টাকা; সমবায় ভবন নির্মাণ প্রকল্প, এর ব্যয় ৩৫ কোটি টাকা এবং তৃতীয় নগর উন্নয়ন পরিচালন প্রকল্প, এর ব্যয় ২ হাজার ৬০০ কোটি টাকা।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর