ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাট্রি (এফবি সি সি আই)র আসন্ন নির্বাচনে সভাপতি পদে নিটল গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ প্রচারণায় নামছেন।
আগামী ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টায় চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক প্রচারনা শুরু করবেন বলে জানা যায়।
সোমবার নিটল গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারী নিটল গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশনের শতাধিক নেতৃবৃন্দকে নিয়ে '১২ আওলিয়ার' পূর্ণভূমি বন্দর নগরী চট্টগ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
আর ওই সভায় আবদুল মাতলুব আহমেদ চট্টগ্রাম অঞ্চল সহ সারা দেশের চেম্বার ও এসোসিয়েশনের নেতৃবৃন্দের মতামতকে সামনে ব্যবসায়ী সমাজের উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু প্রতিশ্রুতি ও নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরবেন জানা যায়।
একে





