অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, তথ্য প্রযুক্তি খাতের (আইসিটি) উন্নয়নের মাধ্যমে দেশ থেকে দুর্নীতি কমানো সম্ভব।
বুধবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ এর প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আইসিটি আমাদের লাইফস্টাইল বদলে দিয়েছে। এখন আইসিটি সকলের প্রিয় খাত। গত নির্বাচনী ইশতেহারে আইসিটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। যেভাবে দেশের আইসিটি খাতের উন্নয়ন হয়েছে তাতে আমরা গর্ববোধ করি।
আইসিটি খাতে ভ্যাট কমানো প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সব ধরনের ভ্যালু অ্যাডেড সিস্টেমে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। এটি আপাতত কমানো সম্ভব নয়। ভিশন-২০২১ বাস্তবায়নে আইসিটিকে বিশেষ গুরুত্ব দেওয়ায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডাক টেলিযোগাযোগ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক প্রমুখ।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]