ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থাপনায় আগামী ২, ৩ ও ৪ জুলাই বাণিজ্যিক ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার দুপুরে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করলে গভর্নর তাদেরকে এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে রবিবার লাইলাতুল ক্বদরের পরদিন ৪ জুলাই সোমবার সব সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

তবে ২ ও ৩ জুলাই তৈরি পোশাক শিল্পঘন এলাকায় ব্যাংকগুলোর শাখা খোলা রাখার নির্দেশনা দেয়া হয়। চাঁদ দেখা সাপেক্ষে এবার ৬ জুলাই বুধবার ঈদ ধরে ৫, ৬ ও ৭ জুলাই রোজার ঈদের ছুটি নির্ধারিত আছে।

আর ৩ জুলাই রবিবার লাইলাতুল কদরের ছুটি। তার আগে দুদিন শুক্র ও শনিবার হওয়ায় কার্যত ছুটি শুরু হচ্ছে ১ তারিখ থেকেই। আবার ঈদের ছুটি শেষে ৮ ও ৯ জুলাই শুক্র ও শনিবার। ঈদের পর ১০ জুলাই প্রথম অফিস করবেন সবাই।

সার্কুলারে আরও জানানো হয়, সরকারি অফিসের মতোই এবার ১৬ জুলাই শনিবার সব ব্যাংকও খোলা থাকবে।

এমআর