ব্যাংকিং খাতের প্রাইম ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া নিজ প্রতিষ্ঠানের দুই কোটি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে জানানো হয়, মিজানুর রহমান ভূঁইয়া তার কাছে থাকা প্রাইম ব্যাংকের ২ কোটি ৫ লাখ ৯২ হাজার ৯৬টি শেয়ার থেকে দুই কোটি বিক্রি করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদ্যমান বাজার দরে তিনি এ শেয়ার বিক্রি করবেন।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই