শনিবার ১০২টি উপজেলায় তফসিলি ব্যাংকসমূহ খোলা থাকবে। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনের ১ম পর্যায়ের ৪০টি জেলার ১০২টি উপজেলায় আগামী শনিবার সকল তফসিলি ব্যাংক খোলা থাকবে।
উপজেলা নির্বাচনে প্রার্থীদের জামানত বাবদ ট্রেজারি চালান, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার কিংবা পোষ্টাল অর্ডার গ্রহণের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক নির্বাচনী এলাকাসমূহে অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের সকল শাখা খোলা রাখার জন্য ওই সিন্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
শনিবার ১০২ উপজেলায় ব্যাংক খোলা
শনিবার ১০২টি উপজেলায় তফসিলি ব্যাংকসমূহ খোলা থাকবে। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনের





