স্বপ্ন কর্তৃপক্ষ আরও জানান, ১০ ও ১১ নভেম্বর (শুক্রবার ও শনিবার) বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে গ্রাহকরা কিনতে পারবেন।

স্বপ্ন কর্তৃপক্ষ আরও জানান, ১০ ও ১১ নভেম্বর (শুক্রবার ও শনিবার ) নেভিয়া ইন্টেনসিভ বডি মিল্ক (৪০০(+- ২০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ৯০০-৯২০ টাকা), নেভিয়া এক্স .হাইড্রেশন বডি লোশন (৪০০(+- ২০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ৯০০-৯২০ টাকা), ইস্পাহানী মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২২.৫০ টাকায় (বাজারে যার মূল্য ২৩০-২৩৫ টাকা), সানসিল্ক স্টানিং বেস্ট শাইন শ্যাম্পুতে থাকছে বিশেষ ছাড় এবং স্বপ্ন নুডলস পাওয়া ৪৯৬ গ্রাম পাওয়া যাবে ১২৭ টাকায় । একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে ।

এছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পিয়াঁজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই । অসাধু ব্যবসায়ীরা যেন ছাড়ের সুযোগ নিয়ে বেশি পরিমাণ পণ্য কিনে কোনো ব্যবসা না করতে পারে সেজন্য সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা ডিম ১ ডজন, আলু সর্বোচ্চ ৩ কেজি করে কিনতে পারবেন।