সূত্র জানায়, ১ অক্টোবর সরকারি নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে আরেক দিনের ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে চার দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারসহ আর্থিক খাতের সব ধরনের কার্যক্রম। তবে এটিএম, সিআরএম ও মোবাইল ব্যাংকিং চালু থাকবে।

মঙ্গলবার এক নোটিশে ইসলামী ব্যাংক জানিয়েছে, আগামী ১ ও ২ অক্টোবর দুর্গাপুজা উপলক্ষে সরকারি ছুটি। এই দিনগুলোতে ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এটিএম বা সিআরএম, সেলফিন, এমক্যাশ ও আই-ব্যাংকিংয়ে ব্যাংকিং-সেবা যথারীতি চালু থাকবে।

উল্লেখ্য, ছুটি শেষে আগামী রবিবার (৫ অক্টোবর) থেকে যথারীতি ব্যাংকিং কার্যক্রম শুরু হবে। ওই দিন সকাল ১০টা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।