বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই প্রবাসীরা বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাব খুলতে পারবেন। তবে এক্ষেত্রে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন বা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের পরিচিত কোনোব্যক্তির সত্যায়ন লাগবে।
বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের প্রচলিত হিসাব খোলার আবেদন পত্রের মাধ্যমেই নন-রেসিডেন্ট (অনিবাসী) বাংলাদেশিরা হিসাব খুলতে পারবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বৈদেশিক লেনদেনের নীতিমালা অনুসারে পূর্বে নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব খুলতে গ্রাহককে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফরমের মাধ্যমে অনুমোদন নিতে হতো।
ওই ফরমের সঙ্গে বিদেশস্থ বাংলাদেশ মিশন বা এডি ব্যাংকের পরিচিত কোন ব্যাংক বা ব্যক্তি কর্তৃক সত্যায়ন করতে হতো। তবে এখন থেকে বিদেশি মুদ্রায় অ্যাকাউন্ট খুলতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]