বিদেশি উৎস থেকে ২৪৩ দশমিক ৩১ মিলিয়ন ডলারের ঋণ নেওয়ার অনুমতি পেয়েছে বেসরকারি খাতের ১২টি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটির ৮৩তম সভায় এই অনুমোদন দেয়া হয় বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
কমিটির প্রধান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর কার্যালয় বিনিয়োগ বোর্ড, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড ৬৪.৮ মিলিয়ন ডলার, এয়ারটেল বাংলাদেশ ৫০ মিলিয়ন ডলার, চীট বাংলাদেশ ৩৫ মিলিয়ন ডলার, এডিবয়েল বাংলাদেশ ৯ মিলিয়ন ডলার, ইউনাইটেড আশুগঞ্জ ২৬ মিলিয়ন ডলার, গ্লোবাল আর্টরি লি. ৯.৬৪ মিলিয়ন ডলার, নিপ্পন পেইন্টস ৪.৬ মিলিয়ন ডলার, অনন্ত ওয়ার ৫ মিলিয়র ডলার, দেশ এনার্জী ১০.৪ মিলিয়ন ডলার। এছাড়া বাকী অর্থ আরো ৪ কোম্পানির জন্য অনুমোদন করা হয়েছে।
ছয় মাসমেয়াদি লাইবরের (লন্ডন আন্তঃব্যাংক অফার রেট) সঙ্গে ৪ দশমিক ৫০ শতাংশ যোগ করে এসব ঋণের সর্বোচ্চ সুদহার ঠিক করা হবে।
বৈঠকে জানানো হয়, ২০১২-১৩ অর্থবছরে এই কমিটি ১৮২১ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ অনুমোদন করেছে, যা আগের ২০১১-১২ অর্থবছরের তুলনায় ৪৩ শতাংশ বেশি। ওই সময়ে এই কমিটি ১০৪ কোটি ডলার ঋণ অনুমোদন করে।
এছাড়া বেসরকারি খাতের বেশ কিছু বৈদেশিক ঋণ প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এধরণের বৈদেশিক অর্থায়ন মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলে কমিটি মনে করে। একইসঙ্গে দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ইতিবাচক প্রভাব ফেলবে।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
২৪৩ কোটি ডলারের বিদেশি ঋণ অনুমোদন
বিদেশি উৎস থেকে ২৪৩ দশমিক ৩১ মিলিয়ন ডলারের ঋণ নেওয়ার অনুমতি পেয়েছে বেসরকারি খাতের ১২টি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটির ৮৩তম সভায় এই অনুমোদন দেয়া হয় বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।





