জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ ও ‘আইসিটি টেকসই উন্নয়ন’ এ্যাওয়ার্ড পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার গণভবনে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান ব্যাংকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি)।

এ সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকার চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার।

বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।

কেএইচ