আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মার্কেন্টাইল ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। তিনি ফারস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক।

একইভাবে তিনি বাংলাদেশ কাগজ আমদানিকারক সমিতি এবং বৃহত্তর নোয়াখালী পেপার মার্চেন্ট মাল্টিপারপাস সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এবং এফবিসিসিআইর সদস্য।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি আলহাজ আকরাম হোসেন বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

ইআর