ইতালির প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্টরা বলছেন, ২০২৩ সালের তুলনায় গত বছর রেমিট্যান্সের প্রবাহ অনেক বেড়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

দুই লাখের বেশি বাংলাদেশির বসবাস ইতালিতে। তবে, এর মধ্যে অবৈধ অভিবাসী প্রায় ৬০ হাজার। বৈধতার সমস্যার পাশাপাশি রয়েছে পাসপোর্ট হাতে না পাওয়ার যন্ত্রণাও। বৈধতার এ সমস্যা সমাধান করা গেলে রেমিট্যান্সে আরও সমৃদ্ধ হতে পারে দেশ।

২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। যা ২০২৩ সালের তুলনায় ৪৯৭ কোটি ২০ লাখ ডলার বা ২২.৬৮ শতাংশ বেশি।

এসএম