বিষয়টি নিশ্চিত করেছেন বিপিসির জনসংযোগ কর্মকর্তা ফারজিন হাসান মৌমিতা। বিপিসি সূত্রে জানা যায়, মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজটি বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশের জলসীমানায় পৌঁছানোর কথা রয়েছে। বন্দরের বহির্নোঙ্গরে আসতে জাহাজটির সময় লাগবে আরও এক বা দুই দিন।
এছাড়া একই দিনে 'এমটি ইস্টার্ন কুইন্স' নামের ফার্নেস অয়েলবাহী জাহাজও বুধবার বাংলাদেশের জলসীমানায় পৌঁছাবে। দুটি জাহাজ একই সময়ে বহির্নোঙ্গরে পৌঁছানোর কথা রয়েছে।
বিপিসির কর্মকর্তরা জানিয়েছেন, জাহাজগুলো জেটিতে ভিড়লেই দ্রুততার সঙ্গে খালাস কার্যক্রম শুরু করা হবে। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানির আমদানি ও সরবরাহব্যবস্থা ঠিক রাখতে বিপিসি কাজ করছে।
এমএম