রাজধানীর পূর্বাচলে ২১ জানুয়ারী ২০২৩ সালে অনুষ্ঠিত এ সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. শোয়েব আহমেদ।

শারীরিক অসুস্থতার কারনে অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় চলতি মাসের ১১ ফেব্রুয়ারী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং Bankers Welfare Association Bangladesh এর প্রেসিডেন্ট কাজী শফিকুর রহমানের কাছ থেকে সন্মাননা গ্রহন করা হয়।

IMG-20230212-WA0002

রংপুরের কৃতি সন্তান নাসিমুল ইসলাম ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট থেকে পাশ করে বিভিন্ন আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠানে সম্পৃক্ত রয়েছেন। তিনি বেক্সিমকো গ্রুপ, পদ্মা টেক্সটাইল মিলস লি:, আর্টিসান সিরামিকস লি:, ফিনলেস বাংলাদেশে কাজ করেন।

এ ছাড়া সিইও ব্রান্ডিং বাংলাদেশ, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশন, প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম পাঠাগার, আজীবন সদস্য বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট, রিসোর্স মেম্বার বাংলাদেশ বিজনেজ এন্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক, ব্যবস্থাপনা পরিচালক ব্রান্ডিং বাংলাদেম সিরামিক লি:, আজীবন সদস্য এপিও সোসাইটি ফর বাংলাদেশ, প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রান্ডিং বাংলাদেশ ট্যুরিজম, প্রকাশক ব্রান্ডিং বাংলাদেশ পাবলিকেশন্স লি:, ম্যানেজিং কনসালট্যান্ট ইনটেগরা টেকনোলজিস লি:, কনসালট্যান্ট ইনটেগরা ডাহে ইন্ডাস্ট্রি লি: এবং নির্বাহী পরিচালক সেন্টার ফর ট্যুরিজম লি:সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

নাসিমুল ইসলাম বলেন, প্রয়াত বাবা রফিকুল ইসলামের হাত ধরেই ১২ বছর বয়সেই সামাজিক কাজেও সম্পৃক্ত হই। বৃহত্তর রংপুরের (রংপুর,নীলফামারী,লালমনিরহাট,কুড়িগ্রাম ও গাইবান্ধা মহুকুমায়) বন্যাদুর্গতদের সাহায্য দেয়ার জন্য আমাদের দুর্গম এলাকায়ও যেতে হয়েছে।

IMG-20230212-WA0001

বাবা রফিকুল ইসলাম ১৯৮২সালের গুপ্তপাড়া লায়ন্স ক্লাবের ভিতরেই লায়ন্স কিল্ডার গার্ডেন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ নেন। আজ ছোট্ট কিল্ডার গার্ডেন স্কুলটি বিশাল মহিরুহে পরিনত হয়ে স্কুল ও কলেজে রুপান্তর হয়েছে যা ভাবতেও ভালো লাগে এই ভেবে যে এই স্কুল প্রতিষ্ঠার পিছনে আমার প্রয়াত বাবা, প্রয়াত মা ও আমি যুক্ত থাকতে পেরেছিলাম। তিনি রংপুর শহরে একটি চক্ষু হাসপাতালেরও গোড়াপত্তন করেন। এটি শুধুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া। প্রয়াত পিতার রুহের মাগফিরাত কামনায় আজও যথাসাধ্য সামাজিক কাজে সম্পৃক্ত থাকার চেষ্টা করছি বলে নাসিমুল ইসলাম তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এন