মার্কিন ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি অতুল কেসাপ বলেন, পোশাক কারখানায় পরিদর্শক নিয়োগ,সময়ের পরিবর্তন,শ্রমিকদের নিরাপত্তা বিধান,কারখানার পরিবেশ উন্নয়ন,ক্ষতিপূরণ প্রদানসহ পোশাক শিল্পের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপে সন্তুষ্ট মার্কিন প্রশাসন।
রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাতকালে এসব কথা জানান তিনি।
তবে এখাতে আরও যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবেলা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৈঠক সূত্রে জানা যায়, বর্তমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে আগামী ১০ বছরে এ খাতে রপ্তানি ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে বলেছেন অতুল কেসাপ।
আগামী মঙ্গলবার বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠেয় তৃতীয় নিরাপত্তা সংলাপ উপলক্ষে অতুল কেসাপ বাংলাদেশ আসেন।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন,মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে অব্যাহত চেষ্টাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশের অর্থনীতি-নিরাপত্তা,গণতন্ত্রসহ সকল খাতে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
অর্থনীতি
পোশাক শিল্পে সরকারের উদ্যোগে যুক্তরাষ্ট্রের সন্তুষ্টি প্রকাশ
মার্কিন ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি অতুল কেসাপ বলেন, পোশাক কারখানায় পরিদর্শকনিয়োগ,সময়ের]পরিবর্তন,শ্রমিকদের নিরাপত্তা বিধান,কারখানার পরিবেশ উন্নয়ন,ক্ষতিপূরণ প্রদানসহ পোশাক শিল্পের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপে সন্তুষ্ট





