বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ২০ দিনে যে রেমিট্যান্স এসেছে, তা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। গত বছর একই সময়ে দেশে এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।
আরিফ হোসেন খান আরও জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ২০ দশমিক ৯০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, আর মার্চে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার—যা ছিল এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
এর আগে ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ডলার। ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স।
ঈদের আগে প্রবাসী আয়ের এই প্রবাহকে অর্থনীতিবিদরা ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন।
এস