অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়ার সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বৈদাশিক মুদ্রা লাগবে। তাই সে সময় কেন্দ্রীয় ব্যাংক ব্যবসায়ীদের সহযোগিতা করতে পারবে না।
কারখানার যন্ত্রপাতি আমদানির জন্য বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চাইলে বিটিএমইএ-র নেতাদের এ কথা বলেন মন্ত্রী।
রবিবার দুপুরে সচিবালয়ে ‘বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন’ (বিটিএমইএ)-এর একটি প্রতিনিধি দল সাক্ষাত করে। এ সময় সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলামিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে বিটিএমএ নেতারা ক্ষতিগ্রস্ত স্পিনিং মিলের জন্য সরকার কর্তৃক প্রদত্ত ৫ শতাংশ বিশেষ নগদ সহায়তা প্রাপ্তিতে সৃষ্ট সমস্যা দূরীকরণ এবং স্থানীয় এলসি ও ব্যাক টু ব্যাক এলসি’র ওপর থেকে উৎস কর অব্যাহতি প্রদানের দাবি জানান।
নগদ সহায়তা প্রাপ্তিতে সৃষ্ট সমস্যার বিষয়ে বিটিএমএ নেতারা বলেন, উচ্চমূল্যে তুলা ক্রয়ের কারণে ক্ষতিগ্রস্ত স্পিনিং মিলের জন্য গত ২০১১ সালের ২০ সেপ্টেম্বর সরকার কর্তৃক এককালীন ৫ শতাংশ বিশেষ নগদ সহায়তা ঘোষণা করা হয়। কিন্তু এ নগদ সহায়তা লাভে এফ-ই সার্কুলারের ৭ ধারা মোতাবেক ‘এক্সপোর্ট পারফরমেন্স (ইএক্সপি) ফরম, বিল-অব-এক্সপোর্ট/ শিপিং বিলের কপি পেশ করা স্পিনিং মিল মালিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ স্পিনিং মিলগুলো সরাসরি রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত নয়। রফতানিমুখী ফেব্রিক/তৈরি পোশাক শিল্পের মাধ্যমে পরোক্ষভাবে রফতানির সঙ্গে জড়িত।
স্থানীয় এলসি’র ওপর থেকে উৎস কর অব্যাহতি প্রদানের দাবির প্রসঙ্গে বিটিএমএ নেতারা বলেন, লোকাল এলসি’র মাধ্যমে ক্রয়কৃত তুলার মূল্য পরিশোধের সময় উৎস কর কর্তন টেক্সটাইল পণ্যের সামগ্রিক রফতানির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এতে তুলার মূল্য বাড়িয়ে দিচ্ছে এবং এর ফলে সূতার মূল্যও বেড়ে যাচ্ছে। একই সঙ্গে ব্যাক টু ব্যাক এলসি’র মাধ্যমে রফতানি পণ্য তৈরির সঙ্গে জড়িত আনুষাঙ্গিক পণ্যসমূহ ক্রয়ের ক্ষেত্রেও উৎসকর অব্যাহতি প্রদানের অনুরোধ জানান তারা।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
অর্থনীতি
ব্যবসায়ীদেরকে অর্থমন্ত্রীর না
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়ার সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বৈদাশিক মুদ্রা লাগবে। তাই সে সময় কেন্দ্রীয় ব্যাংক ব্যবসায়ীদের সহযোগিতা করতে পারবে না। কারখানার যন্ত্রপাতি আমদানির





