সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) একদিনেই দেশে ২ হাজার ৩৭৩ কোটি ৯০ লাখ টাকার রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।
চলতি অর্থবছরের শুরু থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয়ের সামগ্রিক চিত্রেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। ১ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার। ফলে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৬ দশমিক ৯০ শতাংশ।
এনএইচ





