চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ১৯, ২৪, ২৭ ফেব্রুয়ারি, ১ ও ১৫ মার্চ নির্বাচনী এলাকায় সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপরিচালকদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপণে বলা হয়, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি বুধবার প্রথম পর্যায়ের ৯৭ টি উপজেলা পরিষদ, ২৪ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের অন্তর্ভূক্ত রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ, ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ের ১১৭ টি উপজেলা পরিষদ, ১ মার্চ শনিবার দ্বিতীয় পর্যায়ের অন্তর্ভূক্ত কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা পরিষদ এবং ১৫ মার্চ শনিবার তৃতীয় পর্যায়ের ৮৩ টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ এবং ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাসূহে আগামী ১৯, ২৪, ২৭ ফেব্রুয়ারি, ১ ও ১৫ মার্চে সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এর আগে উপজেলা নির্বাচনে সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত সকল তফসিলি ব্যাংকসমূহকে বন্ধের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]