তিনি বলেন, ‘১৬টি ব্যাংক থেকে এসব ডলার কেনা হয়েছে। এ সময় ডলারের বিনিময় হার ছিল প্রতি ডলারে ১২১ টাকা ২৫ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা পর্যন্ত।

নিলামে কাটঅফ মূল্য নির্ধারিত হয় ১২২ টাকা ২৯ পয়সা।’

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এর আগেও কয়েক দফায় নিলামের মাধ্যমে রিজার্ভে কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ২৬৬ কোটি ৩০ লাখ বা ২.৬৬ বিলিয়ন ডলার কিনেছে প্রতিষ্ঠানটি।

এনএইচ