বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় লভ্যাংশের এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) ৪২ পয়সা অনুমোদন করা হয়েছে। সেখান থেকে ইউনিটহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে।
ফান্ডটির ইউনিট হোল্ডার বাছাইয়ের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ। ওই দিন যাদের হাতে এই প্রতিষ্ঠানের মিউচ্যুয়াল ফান্ড গত ৩১ ডিসেম্বর সময়ে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১১ টাকা ৪৩ পয়সা।
অপর কোম্পানি আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ফান্ডটি শেয়ারহোল্ডারদের ১ দশমিক ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। বিদায়ী বছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) দাঁড়িয়েছে ১৩ পয়সা। সেখান থেকে ইউনিট প্রতি ১৩ পয়সা করে মুনাফা দেবে।
গত ৩১ ডিসেম্বর সময়ে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ১৩ পয়সা। ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ।
এমআই
দুই মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড। ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে কোম্পানি দুটির ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় ইউনিট হোল্ডারদের জন্য ৬ শতাংশ ও ১ দশমিক ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
গ্যাস-বিদ্যুৎতের নেতিবাচক প্রভাব দরপতনে ধুঁকছে শেয়ারবাজার
দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। গত কয়েক দিনের দরপতনের ধারাবাহিকতায় শেয়ারবাজারে গতকাল রোববার বড় পতন হয়েছে। লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমায় এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমেছে।
বাজার মূলধন কমলো সাড়ে ৯ হাজার কোটি টাকা
গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই দরপতন হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। ফলে কমেছে মূল্যসূচক। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে ৯ হাজার কোটি টাকার ওপরে কমে গেছে।
ডিএসই ‘হুট করে ডেকে নিয়ে চিঠি ধরিয়ে বললো, আপনার চাকরি নেই’
একদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চারজন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম)-কে চাকরিচ্যুত করা হয়েছে। ডিএসইর ইতিহাসে এর আগে কখনো এভাবে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়নি। হুট করে চাকরিচ্যুত করায় ক্ষোভ প্রকাশ করেছেন এসব কর্মকর্তা।
বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ছে ৫ মিনিট
আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় ৫ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
কমলো লেনদেন বিমায় ভর করে শেয়ারবাজারে সামান্য উত্থান
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ মে) বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তা সত্বেও এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক বেড়েছে। মূলত বিমা কোম্পানির ওপর ভর করে মূল্যসূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। তবে মূল্যসূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে।
















