আজ (১৩ এপ্রিল) মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত। সরকার ঘোষিত ‘কঠোর লকডাউন’ শুরুর আগে চাপ বাড়তে পারে, এই কারণে গতকাল রাতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ‘কঠোর লকডাউনে’ সব ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময় ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সকল উপ-শাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা সার্বক্ষণিক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার লেনদেনের সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। গ্রাহকেরা বেলা তিনটা পর্যন্ত টাকা জমা ও উত্তোলন করতে পারবেন।”

এমবি