মেধা সম্পদের মালিকানা সুরক্ষায় শিল্প ও সেবাখাতে উদ্ভাবিত পণ্যের দ্রুত পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক নিবন্ধন দিতে স্বয়ংক্রিয় সেবা পদ্ধতি চালু করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতায়ধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদপ্তর (ডিপিডিটি)।
রাজধানীর সোনারগাঁও হোটেলে সোমবার এ সেবার উদ্বোধন করা হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
এ সময় শিল্পমন্ত্রী বলেন, মেধা ও সৃজনশীলতায় বাঙালি জাতির বরাবরই দক্ষিণ-পূর্ব এশিয়া দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে। দেশের অনেক প্রতিভাধর সন্তান গবেষণা ও আবিষ্কারে শ্রেষ্ঠত্ব দেখিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে।
বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা ইতোমধ্যে পাটের জেনোম সিকোয়েন্স উদ্ভাবনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চালকবিহীন ড্রোন আবিষ্কার করে এর সফল পরীক্ষা চালিয়েছে। উপযুক্ত পরিবেশ পেলে তারা উদ্ভাবনের মাধ্যমে বিশ্ব জয় করে নিতে পারবে বলে তিনি মন্তব্য করেন।
আমির হোসেন আমু বলেন, বর্তমান পৃথিবীতে বুদ্ধিভিত্তিক সম্পদের গুরুত্ব অপরিসীম। মেধা ও সৃজনশীলতার প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশ সামর্থ অনুযায়ি এখাতে বিনিয়োগ করছে। আধুনিক প্রযুক্তি-নির্ভর আলোকিত সমাজ নির্মাণের জন্য এ বিনিয়োগ অব্যাহত থাকবে।
তিনি উৎপাদিত পণ্যের উৎকর্ষ সাধন করে পণ্যের বাজার প্রসারের ওপর গুরুত্ব দেন। এর মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির কাক্সিক্ষত সোপানে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা জ্ঞানকে ডিজিটাল যুগের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, তথ্য সমাজের দ্রুত অগ্রগতির ফলে বিশ্বব্যাপী অস্ত্র ও অর্থের পরিবর্তে তথ্য ও প্রযুুক্তিখাতে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতা চলছে।
তাঁরা বাংলাদেশে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের লক্ষ্য অর্জনে মেধা সম্পদ উন্নয়ন ও গবেষণাখাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন। এ লক্ষ্যে তাঁরা একটি সমন্বিয়ত মেধা সম্পদ অফিস স্থাপন এবং এখাতে দক্ষ ও স্থায়ী জনবল গড়ে তোলার তাগিদ দেন।
উল্লেখ্য, বিশ্ব মেধা সম্পদ সংস্থা উদ্ভাবিত আন্তর্জাতিকমানের সফ্টওয়্যার ব্যবহার করে এ স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হয়েছে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের এতে কারিগরি সহায়তা প্রদান করে। এটি চালুর ফলে সেবা গ্রহীতারা দ্রুত রেজিস্ট্রেশন সেবা পাবেন। তাদের নথি কোথায় অবস্থান করছে, কার কাছে কতদিনের মধ্যে তা নিষ্পত্তি হবে ইত্যাদি বিষয় সহজেই জেনে যাবেন।
এটি সময় ক্ষেপণ কমানোর পাশাপাশি পণ্যের পাইরেসিরোধে সহায়তা করবে। এর ফলে পণ্যের উদ্ভাবকরা উপযুক্ত রয়েলটি পাবেন। দ্রুত রেজিস্ট্রেশনের সুযোগ থাকায় এ সংক্রান্ত মামলার পরিমাণও কমে যাবে বলে আশা করা হচ্ছে।
ডিপিডিটি’র রেজিস্ট্রার জামাল আব্দুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট মোস্তাফা জব্বার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিপিডিটি’র উপ-রেজিস্ট্রার ইলিয়াস ভূঁইয়া, বিশ্ব মেধা সম্পদ সংস্থা এর প্রতিনিধি আদেল বাকু আলোচনায় অংশ নেন।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
নতুন উদ্ভাবিত পণ্যের স্বয়ংক্রিয় নিবন্ধন সেবার উদ্বোধন
মেধা সম্পদের মালিকানা সুরক্ষায় শিল্প ও সেবাখাতে উদ্ভাবিত পণ্যের দ্রুত পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক নিবন্ধন দিতে স্বয়ংক্রিয় সেবা পদ্ধতি চালু করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতায়ধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদপ্তর (ডিপিডিটি)।





